ছবির তথ্য জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“যারা আমাদের ওপর স্যাংশন দেবে, তাদের ওপরেও আমরা স্যাংশন দেবো”

নির্বাচন ঘিরে নানা ধরনের নীতি ও নিষেধাজ্ঞার আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা আমাদের ওপর স্যাংশন দেবে, তাদের ওপরেও আমরা স্যাংশন দেবো। সময়মতো আমরা প্রস্তুতি নেবো।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে বুধবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন।

স্যাংশন কাদের ওপর এবং কি বিষয়ে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, যারা আমাদের ওপর স্যাংশন দেবে তাদের ওপর স্যাংশন দিতে পারি। পারি না? নিশ্চই পারি। প্রয়োজনে প্রস্তুতি নেব। তাড়াহুড়ো কিসের। বিভিন্ন ক্ষেত্রে স্যাংশন হতে পারে। এগুলো আপনারা (সাংবাদিক) সময় মতো জানতে পারবেন।

এ সময় বিদেশি পর্যবেক্ষক বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিদেশমুখিতা কেন আপনাদের, নিজেদের ওপর আত্মবিশ্বাস নেই? শেখ হাসিনার আত্মবিশ্বাস আছে।

ড. এ কে আব্দুল মোমেন এসময় আরও বলেন, মূলত বিদেশিরা বিক্রি করতে আসে। অন্যান্য চাপ দেয় যাতে তাদের বিক্রি বাড়ে।

আরও পড়ুনঃ মাল্টিপল স্ক্লেরোসিস এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কী?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র